

Sep 21, 2026
কৃষ্ণনগরের অটো চুরি-সহ আগরতলা শহরের পৃথক চুরি মামলার তদন্তে সাফল্য পেল পশ্চিম থানার পুলিশ। দুটি ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোট চারজনকে আটক করা হয়েছে। পুলিশের অভিযানে চুরি যাওয়া একটি অটো ও একটি বাইকও উদ্ধার করা হয়েছে। চুরি হওয়া যানবাহন উদ্ধার এবং অভিযুক্তদের আটকের পর এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন পশ্চিম থানার ওসি সনজিত সেন।