ত্রিপুরা
img

অনিয়মিত কর্মচারীদের দাবিতে তিন দপ্তরে গণডেপুটেশন

অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, সমকাজে সমবেতন এবং অবসরপ্রাপ্ত কর্মীদের এককালীন ১০ লক্ষ টাকা অনুদানের দাবিতে গণডেপুটেশন দিল ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ। সোমবার মঞ্চের উদ্যোগে স্বাস্থ্য অধিকর্তা, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তা এবং পঞ্চায়েত অধিকর্তার কাছে পৃথকভাবে এই গণডেপুটেশন প্রদান করা হয়। সংগঠনের পক্ষ থেকে অনিয়মিত কর্মচারীদের বিভিন্ন সমস্যা তুলে ধরে দ্রুত দাবিগুলি বিবেচনার আবেদন জানানো হয়। পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মীদের আর্থিক সহায়তা এবং কর্মরতদের বেতন ও চাকরির সুরক্ষা নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে।