ত্রিপুরা
img

খোয়াই জিপ স্ট্যান্ডে আগুন, জরুরি যোগাযোগ ব্যবস্থা নিয়ে উঠল প্রশ্ন

খোয়াই জিপ স্ট্যান্ড সংলগ্ন পোদ্দার পেট্রোল পাম্পের সামনে বিদ্যুতের খুঁটিতে আগুন লাগায় চাঞ্চল্য ছড়ায়। দিনের ব্যস্ত সময়ে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা দমকল বিভাগে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করলেও বিদ্যুৎ সংযোগ চালু থাকায় তাঁদের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে ধলা বিল মেইন সেন্টারে যোগাযোগের চেষ্টা করা হয় বলে জানা গেছে। তবে জরুরি সময়ে ওই মেইন সেন্টারের ইনকামিং ফোন বন্ধ থাকার অভিযোগ তুলেছেন দমকল কর্মী ও স্থানীয়রা। ঘটনাস্থলের কাছেই পেট্রোল পাম্প থাকায় বড় বিপদের আশঙ্কাও তৈরি হয়েছিল। এ ধরনের জরুরি পরিস্থিতিতে দ্রুত যোগাযোগ ব্যবস্থা সচল রাখার দাবি জানিয়েছেন এলাকাবাসী।