

Sep 21, 2026
রাজ্যের স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো আরও শক্তিশালী করার লক্ষ্যে আগরতলার এজিএমসি ও জিবি হাসপাতালে নতুন পরিষেবার উদ্বোধন করা হল। মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা আনুষ্ঠানিকভাবে সুপার স্পেশালিটি ব্লক, ICU এবং সেন্ট্রাল স্টেরাইল সার্ভিসেস ডিপার্টমেন্ট বা CSSD-এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গীতা, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান মিনারানী সরকার-সহ অন্যান্য আধিকারিক ও সংশ্লিষ্টরা। নতুন এই পরিকাঠামো চালু হওয়ায় জটিল রোগের চিকিৎসা, জরুরি পরিষেবা এবং হাসপাতালের সামগ্রিক ব্যবস্থাপনায় আরও উন্নতি আসবে বলে আশা করা হচ্ছে।