ত্রিপুরা
img

ক্রিকেটারদের সাফল্যের স্বীকৃতি, পুরস্কার বিতরণীতে উপস্থিত মুখ্যমন্ত্রী মানিক সাহা

ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হল বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা-সহ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা, বিশিষ্ট অতিথি ও ক্রীড়া জগতের প্রতিনিধিরা। অনুষ্ঠানে ক্রিকেটের সঙ্গে যুক্ত বিভিন্ন বিভাগের কৃতী খেলোয়াড় ও সংশ্লিষ্টদের সম্মানিত করা হয়। পুরস্কার বিতরণীকে ঘিরে উপস্থিতদের মধ্যে ছিল উৎসাহ ও উদ্দীপনা। রাজ্যে ক্রিকেটের প্রসার এবং নতুন প্রতিভাদের উৎসাহিত করার ক্ষেত্রেও এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।