

Sep 20, 2026
আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সোনার তরী গেস্ট হাউসে গুরুত্বপূর্ণ বৈঠকে বসল বিজেপি ও তিপ্রা মথা। বৈঠকে ভিলেজ নির্বাচনে আসন সমঝোতা এবং জোটের নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। বিজেপির পক্ষে রতন লাল নাথের নেতৃত্বে একাধিক নেতা উপস্থিত ছিলেন। তিপ্রা মথার পক্ষেও ছিলেন দলের বিধায়ক ও শীর্ষ নেতৃত্ব। দুই দলের সাংগঠনিক শক্তি বিবেচনা করে আসন বণ্টন নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটের এই বৈঠক রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।