ত্রিপুরা
img

আগরতলা প্রেসক্লাবে সাংবাদিকদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

সাংবাদিকদের কর্মব্যস্ততার মাঝেই খেলাধুলার আবহ আগরতলা প্রেসক্লাবে। রবিবার প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের নিয়ে আয়োজিত হচ্ছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। প্রতিযোগিতায় রয়েছে টেবিল টেনিস ও চাইনিজ চেকার। খেলায় অংশ নিয়ে উৎসাহ-উদ্দীপনায় মেতে উঠছেন সাংবাদিকরা। কর্মক্ষেত্রের ব্যস্ততার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্ব আরও জোরদার করাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।