
মানবিকতার বার্তা নিয়ে সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে"লায়ন্স ক্লাব অব আগরতলা এলিট" । রবিবার আগরতলার রামনগর ৬ নম্বর এলাকায় সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয় অন্নসেবা কর্মসূচির। এদিন মোট ১৭০ জন মানুষের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ক্ষুধার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। Youth Vision এবং Environment-কে সামনে রেখে নিয়মিত সামাজিক কর্মসূচি পরিচালনার পাশাপাশি Hunger Relief Camp-এর মাধ্যমেও মানুষের পাশে থাকার চেষ্টা চলছে।রুচিতা চ্যাটার্জি ও সুব্রত সরকারের ছেলের জন্মদিন উপলক্ষে এই অন্নসেবা কর্মসূচির আয়োজন করা হয়। জন্মদিনের আনন্দ সমাজের প্রান্তিক মানুষের সঙ্গে ভাগ করে নেওয়ার এই উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় মুক্তি সংঘ ক্লাব। কর্মসূচি সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ক্লাবের সেক্রেটারি পিনাকী চক্রবর্তী।Lions Club of Agartala Elite-এর সেক্রেটারি কৌশিক সেন জানান, আগামী দিনেও এ ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে।