
জোলাইবাড়ি বিধানসভা এলাকার কোয়াইফাংয়ের অবিরাম পাড়ায় বন্যহাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত জুমচাষ ও কৃষিজমি পরিদর্শন করলেন রাজ্য সরকারের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। শনিবার জনপ্রতিনিধি এবং বন দপ্তর, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন তিনি।স্থানীয় বাসিন্দা সৈত্যমোহন ত্রিপুরার জুমচাষ, প্লাম ওয়েল, সুপারি, টংগড়, কলাগাছ-সহ বিভিন্ন কৃষিজ ফসল ও গাছপালা বন্যহাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।পরিদর্শনের পর মন্ত্রী জানান, ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। এ নিয়ে বন ও কৃষি দপ্তরের সঙ্গে আলোচনা করার কথাও জানান তিনি।