ত্রিপুরা
img

এক সপ্তাহের আশ্বাস, পথচারীদের জন্য মিলবে বিনামূল্যে জল

দুই বছর ধরে বন্ধ ধর্মনগর সেন্ট্রাল রোডের পানীয় জলের জলাধার। দীর্ঘদিনের সমস্যার পর এবার জলাধারটি পরিদর্শনে গেলেন বিধায়ক জহর চক্রবর্তী। পৌর পরিষদের ইঞ্জিনিয়ারদের সঙ্গে পরিস্থিতি খতিয়ে দেখে এক সপ্তাহের মধ্যে জলাধার চালুর আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি পথচারীদের জন্য এক লিটার বিশুদ্ধ পানীয় জল বিনামূল্যে দেওয়ার ঘোষণাও করা হয়েছে। উল্লেখ্য, আগে পাঁচ টাকার কয়েনে ২০ লিটার এবং এক টাকার কয়েনে এক লিটার জল পাওয়ার ব্যবস্থা ছিল। কিন্তু দীর্ঘদিন বন্ধ থাকায় সমস্যায় পড়ছিলেন পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা। এবার প্রশ্ন একটাই—এক সপ্তাহের আশ্বাস কি বাস্তবে পূরণ হবে? নাকি আগের মতোই বন্ধ থাকবে জলাধার? নজর এখন নির্ধারিত সময়ের দিকেই।