ত্রিপুরা
img

উদয়পুরে দুই বাইকের সংঘর্ষে নিহত দুইজন

বিশ্বকর্মা পূজার আনন্দের মাঝেই শোকের ছায়া উদয়পুরে। শুক্রবার রাতে হাউজিং বোর্ড সংলগ্ন আগরতলা-সাবরুম জাতীয় সড়কে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় দুইজনের। আহত হয়েছেন আরও একজন।জানা গেছে, একটি বাইকে ছিলেন গকুলপুরের রোহন দেবনাথ ও বিশাল পাল। অন্য বাইকটি চালাচ্ছিলেন রফিক মিয়া। হাউজিং বোর্ড এলাকায় দুই বাইকের মধ্যে আচমকা মুখোমুখি সংঘর্ষ হয়।দুর্ঘটনার পর স্থানীয়রা ও অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা তিনজনকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক রফিক মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রোহন দেবনাথকে জিবি হাসপাতালে রেফার করা হলেও পথে তাঁর মৃত্যু হয়। আহত বিশাল পালকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।ঘটনার খবর পেয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ ও ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।