ত্রিপুরা
img

ইসকন মন্দিরে রাধাষ্টমীর বিশেষ পূজায় ভক্তদের ভিড়

ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর এই তিথিও দেশজুড়ে ভক্তিভরে উদযাপিত হয়। ত্রিপুরাতেও বিভিন্ন মন্দিরে আয়োজন করা হয়েছে বিশেষ পূজার্চনার।আগরতলার ইসকন মন্দিরে রাধাষ্টমী উপলক্ষে বিশেষ পূজার আয়োজন করা হয়। ভক্তরা ভক্তিভরে শ্রীরাধার আরাধনায় অংশ নেন। এদিন মন্দিরে পূজার্চনায় অংশ নেন সাংসদ রাজীব ভট্টাচার্য, পশ্চিম ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল-সহ অন্যান্যরা।রাধা-কৃষ্ণের সম্পর্ককে ঘিরে ভক্তদের মধ্যে রয়েছে গভীর ধর্মীয় বিশ্বাস। সেই বিশ্বাস ও ভক্তিভাবকে সামনে রেখেই রাধাষ্টমী উপলক্ষে মন্দিরজুড়ে ছিল উৎসবের আবহ। বিশেষ পূজাকে ঘিরে ভক্তদের উৎসাহ-উদ্দীপনাও ছিল চোখে পড়ার মতো।