ত্রিপুরা
img

ভিলেজ ভোটে পাঁচ বাম প্রার্থীর সমর্থনে সিপিআই(এমএল)

আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি ও তিপ্রা মথার রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে পাঁচ বাম দলের প্রার্থীদের সমর্থনের আবেদন জানাল সিপিআই(এমএল)। শনিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই আবেদন জানানো হয়।সাংবাদিক সম্মেলনে দলের রাজ্য সম্পাদক পার্থ কর্মকার-সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের বক্তব্য, জমি ও জীবিকার সুরক্ষা, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা, কর্মসংস্থান, স্বশাসন এবং ভাষা-সংস্কৃতির অধিকারকে নির্বাচনী আলোচনার কেন্দ্রে রাখা দরকার।সিপিআই(এমএল) নেতৃত্বের দাবি, সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও শক্তিশালী করতে বামপন্থী প্রার্থীদের সমর্থন করা জরুরি। পাঁচ বাম দলের সমন্বিত নির্বাচনী অবস্থান নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তৎপরতা বেড়েছে।