
পেনশন ভ্যালিডেশন আইন-২০২৫ প্রত্যাহার, পুরনো পেনশন ব্যবস্থা চালু এবং পেনশন পুনর্বিন্যাসসহ ১১ দফা দাবিতে দেশজুড়ে তিন দিনের ধর্না-বিক্ষোভ কর্মসূচি পালন করছে ফোরাম অব সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের আহ্বানে ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর দেশের বিভিন্ন রাজ্যের রাজধানী শহরে কেন্দ্রীয় সরকারি সংস্থা ও দপ্তরের সামনে এই কর্মসূচি নেওয়া হয়েছে।ফোরামের দাবিগুলির মধ্যে রয়েছে পেনশন ভ্যালিডেশন আইন-২০২৫ প্রত্যাহার, পুরনো পেনশন ব্যবস্থা পুনর্বহাল এবং বিদ্যমান পেনশনভোগীদের পেনশন পুনর্বিন্যাসসহ একাধিক বিষয়। সংগঠনটি জানিয়েছে, দীর্ঘদিনের দাবিগুলি নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করতেই এই আন্দোলন।গণেশ চতুর্থীর বিসর্জন ও বিশ্বকর্মা পূজার কারণে ত্রিপুরায় তিন দিনের পরিবর্তে শনিবার একদিনের ধর্না-বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে।