ত্রিপুরা
img

ভিলেজ ভোটের আগে মুক্তধারায় বিজেপির বৈঠক

আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক তৎপরতা বাড়াল ভারতীয় জনতা পার্টি। শনিবার আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে ত্রিপুরা প্রদেশ বিজেপির উদ্যোগে আয়োজিত হয় গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক।বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা-সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কার্যকর্তারা। আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি, তৃণমূল স্তরে সমন্বয় এবং নির্বাচনী কর্মসূচি নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।দলীয় সংগঠনকে আরও সক্রিয় করার পাশাপাশি নির্বাচনী প্রস্তুতিতে কর্মীদের ভূমিকা নিয়েও বৈঠকে আলোচনা হয়।