
গ্রিনল্যান্ড নিয়ে বড় ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তাঁর দাবি, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে আমেরিকা। চুক্তির আওতায় গ্রিনল্যান্ডের নিরাপত্তার ওপর যুক্তরাষ্ট্র স্থায়ী নিয়ন্ত্রণ পাবে এবং মার্কিন সামরিক উপস্থিতি আরও জোরদার করা হবে।তবে গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব বদলাচ্ছে না। গ্রিনল্যান্ড ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবেই থাকছে। চুক্তিতে রাশিয়া বা চিনের মতো অ-মিত্র দেশগুলির সামরিক ঘাঁটি বা সংবেদনশীল বিনিয়োগ ঠেকানোর ব্যবস্থার কথাও রয়েছে।ট্রাম্পের এই ঘোষণার পর নতুন করে আলোচনা শুরু হয়েছে আর্কটিক অঞ্চলের নিরাপত্তা ও ভূরাজনীতি নিয়ে। চুক্তির বিস্তারিত শর্ত এবং পরবর্তী অনুমোদন প্রক্রিয়ার দিকেই এখন নজর।