বিদেশ
img

রুশ তেল ঘিরে ট্রাম্পের নতুন আইন, চাপে ভারত

রাশিয়ার তেল ও গ্যাস কেনা দেশগুলিকে লক্ষ্য করে নতুন মার্কিন আইন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এই আইনে সই করেছেন। আইন অনুযায়ী, রাশিয়ার জ্বালানি কেনা দেশগুলির ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানোর ক্ষমতা পেয়েছে মার্কিন প্রশাসন।মার্কিন কংগ্রেসের দুই কক্ষেই বিলটি পাস হয়েছে। রাশিয়ার তেলের বড় ক্রেতা ভারতও এই শুল্কের আওতায় পড়তে পারে। তবে ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক এখনও কার্যকর হয়নি। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মার্কিন প্রশাসন।নতুন এই আইনের প্রভাব ভারত-মার্কিন বাণিজ্য ও জ্বালানি সম্পর্কে কতটা পড়ে, এখন নজর সেদিকেই।