দেশ
img

গুজরাটে বাবার ঝুলন্ত দেহ, ফ্রিজে শিশুকন্যা

গুজরাটের আমরেলিতে বাবা ও পাঁচ বছরের শিশুকন্যার মৃত্যু ঘিরে চাঞ্চল্য। ঘর থেকে বাবার ঝুলন্ত দেহ উদ্ধারের পাশাপাশি ফ্রিজের ভিতর থেকে উদ্ধার হয়েছে শিশুকন্যার দেহ।মৃতদের নাম কিশোর ধনক ও তাঁর পাঁচ বছরের মেয়ে হিংমাশী। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে একাধিক সুইসাইড নোট উদ্ধার হয়েছে। সেখানে আর্থিক সমস্যার কথা উল্লেখ করা হয়েছে এবং মেয়ের মৃত্যুর জন্যও ক্ষমা চাওয়া হয়েছে বলে জানা গেছে।পরিবার সূত্রে জানা যায়, কিশোরের প্রায় ৭ লক্ষ টাকা ঋণ ছিল। সেই আর্থিক সংকটই ঘটনার নেপথ্যে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে জন্মদিনের আয়োজনের কিছু সামগ্রীও। শিশুটির মৃত্যু এবং পুরো ঘটনার কারণ নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে।