

Aug 30, 2026
বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে নতুন দায়িত্ব পাওয়ার পর প্রথমবার ত্রিপুরায় ফিরলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। তাঁকে স্বাগত জানাতে আগরতলা বিমানবন্দরে ভিড় জমান দলের নেতা-কর্মী ও সমর্থকরা। উচ্ছ্বাস-উদ্দীপনায় বিমানবন্দর চত্বর পরিণত হয় জনসমুদ্রে। নতুন দায়িত্ব পাওয়ার পর ত্রিপুরায় তাঁর প্রথম আগমন ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ।