ত্রিপুরা
img

নবজাগরণ ক্লাবে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা, উপকৃত এলাকাবাসী

রামনগর ৮ নম্বর এলাকার নবজাগরণ ক্লাবের উদ্যোগে আয়োজিত হলো বিনামূল্যে স্বাস্থ্য শিবির। শিবিরের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্পোরেটর স্নিগ্ধা দাস দেব, সমাজসেবী অমিতাভ ভট্টাচার্য এবং নবজাগরণ ক্লাবের সভাপতি উৎপল দত্ত-সহ অন্যান্য কর্মকর্তারা।শিবিরে মেডিসিন, চক্ষু ও দন্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দেন। পাশাপাশি রোগীদের বিনামূল্যে ওষুধও প্রদান করা হয়।শুধু নবজাগরণ ক্লাব সংলগ্ন এলাকা নয়, আশপাশের বিভিন্ন এলাকা থেকেও বহু মানুষ শিবিরে এসে চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন।মেয়র দীপক মজুমদার এই উদ্যোগের প্রশংসা করে বলেন, সাধারণ মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে এ ধরনের সামাজিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী দিনেও ক্লাব ও সামাজিক সংগঠনগুলিকে জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।