ত্রিপুরা
img

নেশামুক্ত ত্রিপুরার বার্তা, রক্তদানে জনজোয়ার সোনামুড়ায়

নেশামুক্ত ত্রিপুরার বার্তা সামনে রেখে সোনামুড়ায় মানবিক উদ্যোগ। ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে সোনামুড়া চৌমুহনীর রাম মন্দির প্রাঙ্গণে সনাতনী সামাজিক সোসাইটির উদ্যোগে আয়োজিত হয় মেগা স্বেচ্ছায় রক্তদান শিবির। কর্মসূচিতে ক্লাব সদস্যদের পাশাপাশি স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এলাকার বহু মানুষ। রক্তদানের পাশাপাশি যুব সমাজকে নেশার কবল থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর সমাজ গড়ার বার্তাও দেওয়া হয়। শিবিরের উদ্বোধন করেন বিজেপি এসসি মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক তথা সমাজসেবক গোপাল দাস। উপস্থিত ছিলেন কাউন্সিলর অপু দাস-সহ এলাকার বিশিষ্ট নাগরিক ও সনাতনী ক্লাবের সদস্যরা। ক্রীড়ার সঙ্গে সামাজিক দায়বদ্ধতার এই উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন গোপাল দাস। আগামীদিনেও সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখার কথা জানিয়েছেন উদ্যোক্তারা।