

Aug 30, 2026
বিজেপির নবনিযুক্ত সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিপ্লব কুমার দেবকে স্বাগত জানিয়ে আগরতলার রবীন্দ্র ভবনে আয়োজিত হয় অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপি প্রদেশ সভাপতি অভিষেক দেব রায়, সাংসদ রাজীব ভট্টাচার্য-সহ মন্ত্রী, বিধায়ক ও দলের শীর্ষ নেতৃত্ব। নতুন দায়িত্ব পাওয়ার পর প্রথমবার ত্রিপুরায় বিপ্লব দেবকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ। তাঁকে শুভেচ্ছা জানিয়ে আগামীদিনে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।