ত্রিপুরা
img

নতুন দায়িত্বের পর সংগঠন নিয়ে কী বললেন বিপ্লব দেব?

নতুন দায়িত্ব পাওয়ার পর ত্রিপুরায় বিপ্লব কুমার দেবকে ঘিরে দেখা যায় উচ্ছ্বাস। তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে আয়োজিত বিশেষ সভা শেষে কার্যকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। নতুন দায়িত্বে সংগঠনকে আরও শক্তিশালী করা, কার্যকর্তাদের ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং মানুষের পাশে থাকার বার্তা দেন বিপ্লব দেব। আগামীদিনে সংগঠনের কাজ কীভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, সেই দিকনির্দেশনাই উঠে আসে তাঁর বক্তব্যে। সভা শেষে কার্যকর্তাদের উদ্দেশে তাঁর বার্তা ঘিরে তৈরি হয় বিশেষ আগ্রহ ও কৌতূহল।