

Aug 30, 2026
সিমনা বিধানসভার মেঘলিবন্ধ এডিসি ভিলেজে শাসক শিবিরে ভাঙনের দাবি তিপ্রা মথার। মেঘলিবন্দ বস্তির ৩৫ পরিবারের ১২৪ ভোটারের অধিকাংশ বিজেপি এবং অল্প সংখ্যক সিপিআইএম ছেড়ে তিপ্রা মথা দলে যোগদান করেন। মেঘলিবন্ধে আয়োজিত যোগদান সভায় নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন তিপ্রা মথার নেতৃত্বরা। উপস্থিত ছিলেন এমডিসি রবীন্দ্র দেববর্মা, জেলা সভাপতি অরুণ মজুমদার, মহিলা সংগঠনের নেত্রী শীবাঞ্জলি দেববর্মা, সিমনা ব্লক সভাপতি নির্মল দেববর্মা, যুব সংগঠনের নেতৃত্ব পরিতোষ দেববর্মা-সহ অন্যান্যরা।