

Aug 29, 2026
পবিত্র রাখি বন্ধন উৎসব উপলক্ষে ভারতীয় জনতা পার্টির প্রদেশ মহিলা মোর্চার উদ্যোগে আয়োজন করা হয় বিশেষ কর্মসূচির।প্রদেশ কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে মহিলা মোর্চার সদস্যরা উপস্থিত দলীয় কার্যকর্তাদের হাতে রাখি পরিয়ে দেন। রাখির বন্ধনের মধ্য দিয়ে ভাই-বোনের ভালোবাসা, পারস্পরিক শ্রদ্ধা এবং সামাজিক সম্প্রীতির বার্তা তুলে ধরা হয়। উৎসবকে ঘিরে দলীয় কার্যালয়ে তৈরি হয় আনন্দঘন পরিবেশ। মহিলা মোর্চার পক্ষ থেকে সকলকে রাখি বন্ধনের শুভেচ্ছা জানানো হয়।