ত্রিপুরা
img

নয় দফা দাবি, পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

গণ্ডাছড়ার পুরনো টাউন হলে প্রাক্তন আত্মসমর্পণকারীদের দুটি যৌথ মঞ্চ JARC ও JAC-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো সচেতনতামূলক ও পরামর্শ সভা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রাক্তন আত্মসমর্পণকারী পরিবারের প্রতিনিধিরা এই সভায় অংশ নেন। সভা থেকে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা পুনর্বাসন ও স্বার্থসংশ্লিষ্ট নয় দফা দাবি অবিলম্বে পূরণের দাবি জানানো হয়। সংগঠনের মিডিয়া মুখপাত্র জীবন জয় রিয়াংয়ের অভিযোগ, বারবার দাবি জানানো হলেও এখনও পর্যন্ত সরকারের তরফে প্রত্যাশিত পদক্ষেপ নেওয়া হয়নি। নেতৃবৃন্দের বক্তব্য, দ্রুত মুখ্যমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসতে চান তাঁরা। তবে আলোচনার উদ্যোগ না নেওয়া হলে কিংবা নয় দফা দাবি পূরণ না হলে আগামী দিনে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।