

Aug 29, 2026
রাজ্যের অন্যতম প্রধান সরকারি হাসপাতাল আইজিএম-এ লিফট পরিষেবা বিপর্যস্ত। সকাল থেকে তিনটি লিফটের মধ্যে একটি সচল থাকলেও অতিরিক্ত চাপে সেটিও অচল হয়ে পড়ে। ফলে বিকল্প ব্যবস্থা না থাকায় ছয়তলা পর্যন্ত সিঁড়ি দিয়েই রোগী ও রোগীর পরিজনদের উঠতে হচ্ছে। শুধু রোগী নয়, অপারেশন সামগ্রী নিয়ে হাসপাতালের কর্মীদেরও লিফটের সামনে অপেক্ষা করতে দেখা যায়। রোগী নিয়ে ছয়তলা সিঁড়ি ভাঙার দুর্ভোগের অভিজ্ঞতা তুলে ধরেছেন এক নিরাপত্তাকর্মী। এর মধ্যেই ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুৎ চলে যাওয়ার অভিযোগে গরমের মধ্যে আরও সমস্যায় পড়েছেন রোগী ও পরিজনরা।