ত্রিপুরা
img

জাতীয় ক্রীড়া দিবসে বাধারঘাটে ধ্যানচাঁদের মূর্তি উন্মোচন

জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে বাধারঘাটের ডিডিএসসি-তে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন। ত্রিপুরা সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর এবং স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় এই বিশেষ কর্মসূচি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা, ক্রীড়ামন্ত্রী টিংকু রায় এবং হকি কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের পুত্র অশোক কুমার সিং-সহ বিশিষ্ট অতিথিরা। এদিন হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের মর্মর মূর্তির আবরণ উন্মোচন করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি রাজ্যের কৃতী ও সফল ক্রীড়াবিদদের সম্মাননা প্রদান করা হয়। এবছর ‘খেলেগা ভারত, জিতেগা ভারত’—এই বার্তাকে সামনে রেখেই পালিত হয় জাতীয় ক্রীড়া দিবস।