ত্রিপুরা
img

“মানুষের সমস্যা আগে, নাকি ‘মন কি বাত’?”

দীর্ঘদিনের বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ ফটিকরায়ের নামারাজনগরসহ বিস্তীর্ণ এলাকার মানুষ। ঘনঘন বিদ্যুৎ চলে যাওয়া ও ভোল্টেজ সমস্যার প্রতিবাদে ফটিকরায়-কৈলাসহর সড়ক অবরোধ করেন স্থানীয়রা। আন্দোলনকারীদের অভিযোগ, একাধিকবার জানিয়েও সমস্যার সমাধান হয়নি। এর মধ্যেই লাইন সংস্কারের সময় নিয়ে ‘মন কি বাত’-এর প্রসঙ্গ ওঠায় ক্ষোভ আরও বাড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বিদ্যুৎ নিগমের আধিকারিকরা। ডিজিএম আশিস বণিক দ্রুত লাইন পরিষ্কারের পাশাপাশি সমস্যা সমাধানের আশ্বাস দেন। শেষে লিখিত প্রতিশ্রুতি পেয়ে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।