

Aug 29, 2026
চুরির মাল বিক্রি করতে গিয়ে পুলিশের জালে এক চোর। পূর্ব আগরতলা থানার পুলিশের অভিযানে আটক করা হয়েছে এক অভিযুক্তকে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি বাইক, স্বর্ণালংকার এবং বেশ কয়েকটি মোবাইল ফোন। পুলিশ সূত্রে জানা গেছে, চুরি করা সামগ্রী বিক্রির চেষ্টা চলাকালীন অভিযুক্তকে আটক করা হয়। উদ্ধার হওয়া সামগ্রীগুলি কোথা থেকে চুরি করা হয়েছিল এবং এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। গোটা ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছেন পূর্ব আগরতলা থানার ওসি কৃষ্ণধন সরকার।