ত্রিপুরা
img

ওয়াগনারে চুরি, পুলিশের জালে দুই চোর

চুরি রুখতে আমতলী থানার পুলিশের ধারাবাহিক অভিযানে ফের বড়সড় সাফল্য। গভীর রাতে স্পেশাল ডিউটি চলাকালীন আমতলী বাইপাস এলাকায় অভিযান চালিয়ে দুই যুবককে আটক করে পুলিশ। ধৃতরা হলেন মলয়নগরের প্রণব দাস এবং দক্ষিণ নারায়ণপুরের রাজীব সাহা। পুলিশ সূত্রে অভিযোগ, একটি ওয়াগনার গাড়ি ব্যবহার করে বিভিন্ন এলাকায় চুরির ঘটনা ঘটাত তারা। অভিযানের সময় তাদের ব্যবহৃত TR-03P-O249 নম্বরের গাড়িটিও পুলিশের নজরে আসে। এ বিষয়ে বিস্তারিত জানান পুলিশ আধিকারিক রানা চ্যাটার্জী। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে আমতলী থানা এলাকায় চোরচক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যেই এই ধারাবাহিক অভিযানে দশজনেরও বেশি চোরকে আটক করা হয়েছে বলে জানা গেছে। চুরি ও অপরাধ দমনে পুলিশের এই অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে সূত্রের খবর।