ত্রিপুরা
img

ছোট ভাই খুন, খুনের অভিযোগ পিতা ও ভাইদের বিরুদ্ধেই

সম্পত্তি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে রক্তাক্ত কমলপুর। ছোট ভাইকে খুনের অভিযোগ উঠল পিতা ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে। ঘটনাটি কমলপুর থানার বামনছড়া পঞ্চায়েতের গুরুচরণ গৌড়পাড়া এলাকায়। শুক্রবার রাত আনুমানিক ৯টা নাগাদ জায়গা-সম্পত্তি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে পরিবারের সদস্যদের মধ্যে বিবাদ হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযোগ, সেই বিবাদের জেরেই প্রাণ হারান পরিবারের ছোট ছেলে ৩৫ বছরের জয় সিং গৌড়। শনিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কমলপুর মহকুমা পুলিশ। ঘটনাস্থলে তদন্ত শুরু করে পুলিশ ও ফরেনসিক টিম। পরে পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছান ধলাই জেলার পুলিশ সুপার। তদন্তে নেমে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন মৃতের পিতা সনু রাম গৌড়, ভাই মিঠুন গৌড় এবং খুড়তুতো ভাই হরি চরন গৌড়। কীভাবে এই হত্যাকাণ্ড ঘটল এবং এর নেপথ্যে আর কেউ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।