

Aug 27, 2026
আগরতলা রেলস্টেশন এলাকায় ফের বড়সড় গাঁজা বিরোধী অভিযান পুলিশের। বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ এসআই মঙ্গল দেববর্মার নেতৃত্বে পুলিশ কর্মীরা অভিযান চালিয়ে উমর ফারুক নামে ২০ বছর বয়সি এক যুবককে আটক করে। তার ট্রলি ব্যাগ তল্লাশি করে উদ্ধার হয় মোট ১০.৩৪০ কেজি গাঁজা। যার কালোবাজারি মূল্য আনুমানিক ২ লক্ষ টাকা বলে জানা গেছে। ঘটনায় গাঁজা বাজেয়াপ্ত করে উমর ফারুককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আগরতলা জিআরপিএস থানায় ২০২৬/GRP/061 নম্বরে মামলা নথিভুক্ত হয়েছে। ধৃতের বিরুদ্ধে এনডিপিএস আইনের ২০(বি)(ii)(B)/২৯ ধারায় মামলা নেওয়া হয়েছে। এই গাঁজার উৎস এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।