

Aug 27, 2026
আগামী ২৮ আগস্ট শুরু হতে চলেছে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল ফুটবল লীগ। তার আগে লিগের সুষ্ঠু, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ পরিচালনা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাগৃহে। বৈঠকে লিগের বিভিন্ন বিষয়ের পাশাপাশি রেফারিদের ভূমিকা ও দায়িত্ব নিয়েও বিস্তারিত আলোচনা হয়। প্রতিযোগিতাকে সুষ্ঠুভাবে পরিচালনা এবং মাঠে নিরপেক্ষতা বজায় রাখার বিষয়েই বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আগামী ২৮ আগস্ট উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে এবারের চন্দ্র মেমোরিয়াল ফুটবল লীগের লড়াই।