ত্রিপুরা
img

৫০০ টাকার জাল নোটসহ আটক এক

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০০ টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে আটক করল বাইখোড়া থানার পুলিশ। ধৃত ব্যক্তি এমএলএ পাড়ার বাসিন্দা বাবুল মগ। পুলিশ সূত্রে জানা গেছে, তাঁর কাছ থেকে ৫০০ টাকার ছয়টি জাল নোট, অর্থাৎ মোট ৩ হাজার টাকার জাল নোট উদ্ধার হয়েছে। অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, এই জাল নোট কারবারের সঙ্গে বহিঃরাজ্যের একটি চক্র জড়িত থাকতে পারে। অভিযানের মাধ্যমে সেই চক্রের মূল হোতাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান শান্তিরবাজার মহকুমার পুলিশ আধিকারিক বাপ্পী দেববর্মা। অভিযুক্তের বিরুদ্ধে বাইখোড়া থানায় ২০২৬ সালের ২৩ নম্বর মামলা নথিভুক্ত হয়েছে এবং ১৭৯/১৮০ বিএনএস, ২০২৩ ধারায় মামলা নেওয়া হয়েছে।