ত্রিপুরা
img

আখাউড়ায় বিএসএফ জওয়ানদের রাখি পরালেন মহিলা কংগ্রেস

রাখি বন্ধন উৎসব উপলক্ষে আগরতলা আখাউড়া চেকপোস্টে বিশেষ কর্মসূচি পালন করল ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস। এদিন মহিলা কংগ্রেসের পক্ষ থেকে সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের হাতে রাখি পরিয়ে দেন দলীয় নেত্রীরা। মিষ্টিমুখ করিয়ে জওয়ানদের সঙ্গে রাখি বন্ধনের আনন্দ ভাগ করে নেন তাঁরা। দেশের সীমান্ত রক্ষায় বিএসএফ জওয়ানদের ভূমিকার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই কর্মসূচির আয়োজন বলে জানান মহিলা কংগ্রেসের নেতৃত্ব। রাখির মাধ্যমে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তাও তুলে ধরা হয়।