ত্রিপুরা
img

ত্রিপুরেশ্বরী বিদ্যামন্দিরে পালিত শান্তিকালী মহারাজের মৃত্যুবার্ষিকী সহ রাখি বন্ধন উৎসব

প্রতিবছরের মতো এবারও ত্রিপুরেশ্বরী বিদ্যামন্দিরে যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো রাখি বন্ধন উৎসব ও শান্তিকালী মহারাজের ১৮তম মৃত্যুবার্ষিকী। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিকালী আশ্রমের বিমল প্রভু, বিশিষ্ট সমাজসেবী বিশাল সাহাসহ শিক্ষক-শিক্ষিকা ও বিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের সামনে রাখি বন্ধনের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি শান্তি, সম্প্রীতি, মানবিকতা ও ভ্রাতৃত্ববোধের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। একইসঙ্গে শান্তিকালী মহারাজের আদর্শ ও সমাজের প্রতি তাঁর অবদানের কথাও স্মরণ করেন উপস্থিত সকলে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক, মানবিক ও আধ্যাত্মিক মূল্যবোধে সমৃদ্ধ করে তোলাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।