ত্রিপুরা
img

মূল্যবৃদ্ধি ও বিদ্যুৎ মাশুলের প্রতিবাদে SUCI(C)-এর গণমিছিল

নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, রেশন ব্যবস্থার বিভিন্ন সমস্যা এবং বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদে আগরতলায় গণমিছিল করল সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অব ইন্ডিয়া, SUCI(C)। বৃহস্পতিবার সংগঠনের উদ্যোগে আগরতলা শহরে এই প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারীরা নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, রেশন ব্যবস্থার সমস্যা সমাধান এবং বিদ্যুৎ মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। সংগঠনের বক্তব্য, সাধারণ মানুষের উপর ক্রমবর্ধমান আর্থিক চাপ কমাতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।