

Aug 27, 2026
চুরির ঘটনায় বড়সড় সাফল্য পেল পূর্ব আগরতলা থানার পুলিশ। অভিযান চালিয়ে স্বর্ণের একটি চেইন ও দুটি বাইসাইকেলসহ এক চোরকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, চুরি সংক্রান্ত অভিযোগের ভিত্তিতেই অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয়। উদ্ধার হওয়া সামগ্রীগুলি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এই চুরির ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গোটা ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরেন পূর্ব আগরতলা থানার ওসি কৃষ্ণধন সরকার।