ত্রিপুরা
img

কিউবার রাষ্ট্রদূতের সফর ঘিরে উত্তাল বিধানসভা, সরব মন্ত্রী রতন লাল নাথ !

ত্রিপুরা বিধানসভার প্রথম দিনের অধিবেশনে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি কিউবার রাষ্ট্রদূতের ত্রিপুরা সফর ঘিরে উত্তাল হয়ে ওঠে অধিবেশন। অভিযোগ ওঠে, বিদেশি রাষ্ট্রদূতের সামনে ভারতবর্ষকে ছোট করে দেখানোর চেষ্টা করা হয়েছে। এই ইস্যুতে বিধানসভায় তীব্র রাজনৈতিক বাকবিতণ্ডা শুরু হয়। বিষয়টি নিয়ে সরব হন মন্ত্রী রতন লাল নাথ। তাঁর বক্তব্যে উঠে আসে জাতীয়তাবাদ, জাতীয় পতাকা ও রাষ্ট্রের মর্যাদা সংক্রান্ত একাধিক প্রশ্ন। কিউবার রাষ্ট্রদূতের উপস্থিতিতে আয়োজিত কর্মসূচির বিভিন্ন বিষয় নিয়েও প্রশ্ন তোলেন তিনি। গোটা ঘটনাকে ঘিরে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়ে। সাংবাদিকদের সামনে মন্ত্রী রতনলনাথ কি বলছেন শুনুন