ত্রিপুরা
img

আমতলীতে হেরোইন-ইয়াবা উদ্ধার, পুলিশের হাতে গ্রেফতার রাসেল

আমতলিতে মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পুলিশের। শচীন্দ্রলাল পশ্চিমপাড়ায় রাসেল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ২০ গ্রাম ব্রাউন সুগার, ১০০টি ইয়াবা ট্যাবলেট এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকসামগ্রীর কালোবাজারি মূল্য প্রায় ১০ লক্ষ টাকা বলে জানা গেছে। গোপন তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়। মাদক কারবারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরেই মাদক পাচারের কারবার সক্রিয়। মাদকচক্রের অন্যান্য সদস্যদের সন্ধানে তদন্ত জোরদার করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানান আমতলী থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রানা চ্যাটার্জী।
২০ গ্রাম হেরোইন ও ইয়াবা উদ্ধারের পর এবার মাদকচক্রের আরও কারা জড়িত, তদন্তে সেই উত্তর খুঁজছে পুলিশ।