
হঠাৎ করেই রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করলেন তিপ্রা মথার প্রধান মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা। একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে রাজ্যপালের সঙ্গে আলোচনা করেন তিনি। বৈঠকে বিশেষভাবে উঠে আসে ADC-তে চাকরির বিষয়, বিধানসভা অধিবেশন এবং ADC-র উন্নয়নমূলক বিভিন্ন বিলের প্রসঙ্গ। রাজ্যের স্বার্থে গুরুত্বপূর্ণ বিষয়গুলির দ্রুত সমাধানের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন প্রদ্যুৎ কিশোর। পাশাপাশি ADC-র বিভিন্ন সমস্যা ও উন্নয়নের বিষয়েও রাজ্যপালের সঙ্গে আলোচনা হয় বলে জানা গেছে।অন্যদিকে, কংগ্রেস এবং সিপিআইএমকে নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা দেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা। রাজনৈতিক দলগুলিকে ADC এবং জনজাতি এলাকার উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে ইতিবাচক ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি। তবে বৈঠকের পর প্রদ্যুৎ কিশোরের বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে নতুন কৌতূহল। বিশেষ করে ADC-তে চাকরি এবং উন্নয়নমূলক বিল নিয়ে তাঁর পরবর্তী পদক্ষেপ কী হয়, এখন সেদিকেই নজর রয়েছে।