

Aug 26, 2026
লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আগরতলায় পথে নামল অসংগঠিত শ্রমিক কংগ্রেস। শহরে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনের কর্মী-সমর্থকরা। বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম বৃদ্ধির প্রতিবাদে সরব হন তারা। পরে মিছিলটি মন্ত্রী প্রণজিৎ সিংহের বাড়ির সামনে পৌঁছালে সেখানে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। মূল্যবৃদ্ধির জেরে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে বলেও অভিযোগ করেন বিক্ষোভকারীরা। ঘটনাকে ঘিরে মন্ত্রী প্রণজিৎ সিংহের বাড়ির সামনে কিছুটা উত্তেজনাও তৈরি হয়।