

Aug 26, 2026
আগরতলার জগন্নাথ বাড়ি রোডে এল এম সলি শোরুমের বৈদ্যুতিক বক্সে হঠাৎ আগুন লাগায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মহারাজগঞ্জ বাজার ফায়ার স্টেশনের একটি ইঞ্জিন। তবে তার আগেই শোরুমের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলে বৈদ্যুতিক বক্সের পাশে কাঠ, প্লাইউড, প্লাস্টিক ও ময়লাসহ বিভিন্ন দাহ্য সামগ্রী পড়ে থাকতে দেখা যায়। পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা রয়েছে কি না, তা নিয়েও উঠছে প্রশ্ন। তবে আগুনের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুন লেগেছে কি না, তদন্তের পরই তা পরিষ্কার হবে।
END