

Aug 26, 2026
কয়েক ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া অ্যাপাচি RTR 160 বাইক উদ্ধার করল শান্তিরবাজার থানার পুলিশ। মঙ্গলবার বিকেল ৪টা ২০ মিনিট নাগাদ মনপাথর থানা সংলগ্ন E-Cart অফিসের সামনে থেকে TR08D5393 নম্বরের বাইকটি চুরি হয়। বাইক না পেয়ে মালিক রাহুল দেববর্মা বিষয়টি মনপাথর থানায় জানান। খবর পেয়ে শান্তিরবাজার থানার ওসি রাজু দত্তের নেতৃত্বে অভিযান শুরু হয়। বিভিন্ন এলাকায় নাকা তল্লাশি চালিয়ে শেষ পর্যন্ত জোলাইবাড়ি থানার নাকা পয়েন্ট থেকে বাইকটি উদ্ধার করা হয়। একইসঙ্গে এক যুবককেও আটক করে পুলিশ। দ্রুত বাইক উদ্ধারে পুলিশের তৎপরতার প্রশংসা করেছেন বাইকের মালিক ও তাঁর পরিবার।