ত্রিপুরা
img

বীর বিক্রমের জন্মবার্ষিকীতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন VO

মহারাজা বীর বিক্রম বাহাদুরের ১১৮তম জন্মবার্ষিকী উপলক্ষে গোমতী ট্রাস্টের উদ্যোগে আয়োজন করা হচ্ছে ইলেভেন সাইড ফুটবল টুর্নামেন্ট। আগামী ২৭ আগস্ট থেকে আস্তাবল ময়দানে শুরু হবে এই প্রতিযোগিতা। টুর্নামেন্টে থাকছে আকর্ষণীয় পুরস্কার। প্রথম পুরস্কার হিসেবে বিজয়ী দল পাবে এক লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার ৭০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার হিসেবে দেওয়া হবে ২৫ হাজার টাকা। টুর্নামেন্টকে ঘিরে ইতিমধ্যেই খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। প্রতিযোগিতার আয়োজন এবং প্রস্তুতি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন খেলা কমিটির উদ্যোক্তারা। মহারাজা বীর বিক্রমের স্মৃতিকে সম্মান জানিয়ে এই ক্রীড়া আয়োজনকে সফল করে তুলতে প্রস্তুতি চলছে জোরকদমে।