ত্রিপুরা
img

দশরথ দেব ভবনে সিপিআইএমের গুরুত্বপূর্ণ রাজ্য বৈঠক শুরু

দশরথ দেব ভবনের সিপিআইএম রাজ্য কার্যালয়ে শুরু হলো দলের গুরুত্বপূর্ণ রাজ্য কমিটির বৈঠক। বৈঠকে উপস্থিত রয়েছেন সিপিআইএমের সাধারণ সম্পাদক এম এ বেবি, প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ দলের শীর্ষ নেতৃত্ব। বৈঠককে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। দলের সাংগঠনিক পরিস্থিতি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে। তবে বৈঠক শেষে দলের পক্ষ থেকে কী বার্তা দেওয়া হয়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।