

Aug 26, 2026
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ত্রিপুরা গাউছিয়া সমিতির উদ্যোগে আয়োজন করা হয় জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী র্যালি। ইন্দ্রনগর মসজিদের সামনে থেকে শুরু হয় এই বর্ণাঢ্য র্যালি। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে র্যালিতে অংশ নেন বহু মানুষ। বিভিন্ন ধর্মীয় স্লোগান ও নবীজির প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে এগিয়ে যায় র্যালি। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তাও তুলে ধরেন আয়োজকরা। ইন্দ্রনগর থেকে শুরু হওয়া এই র্যালিকে ঘিরে এলাকায় ছিল উৎসবের আবহ।