

Aug 26, 2026
বিদ্যাসাগরে সিপিআইএম পার্টি অফিসে হামলার ঘটনায় এবার তীব্র রাজনৈতিক চাঞ্চল্য। আক্রান্ত দলীয় কার্যালয় পরিদর্শনে গেলেন বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী। ঘটনাস্থল ঘুরে দেখে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলেন তিনি। হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান জিতেন চৌধুরী। তবে ঠিক কী কারণে এবং কারা এই হামলার সঙ্গে জড়িত, তা নিয়ে এখনো তৈরি হয়েছে নানা প্রশ্ন। ঘটনাকে কেন্দ্র করে বিদ্যাসাগরের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে গড়ায়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।