ত্রিপুরা
img

স্মার্ট শহরের আড়ালে অন্ধকার খেলা? কোটি টাকার প্রকল্পে প্রশ্ন

একটি শহর... চারদিকে ঝলমলে আলোর প্রতিশ্রুতি! কোটি কোটি টাকার প্রজেক্ট, বড় বড় দাবি— শহর নাকি এবার 'স্মার্ট' হতে চলেছে! কিন্তু এই চকচকে 'স্মার্ট' পোশাকের আড়ালেই কি লুকিয়ে রয়েছে এক গা ছমছমে ‘অন্ধকার’ সত্য? উন্নয়নের নামে সাধারণ মানুষের পকেটের ট্যাক্সের টাকা কোথায় বিলীন হয়ে যাচ্ছে? আপনার অজান্তেই কি আপনার শহরের বুকে চলছে এক অদৃশ্য কারচুপি? আজ এমনই এক চাঞ্চল্যকর সত্য সামনে এনেছে ‘দৈনিক সংগ্রাম’।
উন্নয়ন নাকি শুধুই কাগজ-কলমের চাতুরি? আগরতলা শহরকে ‘স্মার্ট’ বানানোর চটকদার প্রতিশ্রুতি দিয়ে বছরের পর বছর ধরে চলেছে কোটি কোটি টাকার কর্মকাণ্ড। ড্রেন খোঁড়া, রাস্তা ভাঙা, আর জঞ্জালের মধ্যে নাগরিকদের নাভিশ্বাস তোলা— এসবই কি তবে তথাকথিত 'স্মার্ট' শহরের আসল চেহারা? কিন্তু আসল খেলাটা কেবল খোড়াখুড়িতেই আটকে নেই!অভিযোগ উঠেছে, শহর জুড়ে ‘স্মার্ট প্রজেক্টে’র নামে আড়ালে চলছে এক অন্ধকার কারবার। আলোর পথ দেখানোর নামে কোথায় মিলিয়ে যাচ্ছে বিদ্যুতের সংযোগের নিয়ম-কানুন? জনগণের সম্পদ রক্ষার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলোর নাকের ডগাতেই কি তবে চলছে সব কিছু চোখ বন্ধ করে থাকা? নাকি কোনো বিশেষ শক্তির ছত্রছায়ায় সবটাই চেপে রাখার চেষ্টা চলছে?নিয়মের তোয়াক্কা না করে কীভাবে চলছে কোটি কোটি টাকার প্রজেক্টের কাজ? নাগরিকরা যখন সুবিধার আশায় দিন গুনছেন, তখন তাদের সামনে উঠে আসছে শুধুই ধোঁয়াশা আর দুর্ভোগের বাস্তব ছবি!